শরিফ মিয়া, জামালপুর প্রতিনিধি-
২০ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় ইসলামপুর পৌর শহরের দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন (জাকির)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল, যুবদলের সদস্য সচিব লুল্লু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শাহিনুর রহমান শাহিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল ইসলাম নবাব বলেন,
“আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। এই দিনে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”

আরো পড়ুন...  পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং আপসহীন দেশপ্রেমিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিল, যা আজও দেশের মানুষের অনুপ্রেরণার উৎস।

সভায় বক্তব্য রাখতে গিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন,
“শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক—তাঁর আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

পরকীয়ার জেরে স্বামী হত্যা: ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

তেতুলিয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

বদরগঞ্জে চার ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

১০

মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১২

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

১৩

মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১৪

অনলাইন জুয়ার দেনার চাপে দেবীগঞ্জে যুবকের আত্মহত্যা

১৫

রাজাপুরে আন্ত ধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

১৬

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

১৭

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

১৮

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

১৯

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

২০