মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

মাগুরায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক কলহের জেরে জিহাদ হোসেন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি মোবাইল ফোনের ক্যামেরা চালু রেখে মৃত্যুর দৃশ্য ধারণ করেছিলেন বলে দাবি করেছে পরিবার।

রবিবার (৭ জুন) গভীর রাতে মাগুরা পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ হোসেন সদর উপজেলার আমুড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি ব্যাটারির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ঢাকায় কর্মরত অবস্থায় ঝালকাঠির মিম খাতুনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং তারা বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ চলছিল।

প্রায় এক মাস আগে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে স্ত্রী ঢাকায় চলে যান। এরপর একাধিকবার জিহাদ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। চার দিন আগে জিহাদের মা নিজেও ঢাকায় গিয়ে সমঝোতার চেষ্টা করেন, কিন্তু কোনো সমাধান হয়নি।

পরিবারের দাবি, ঘটনার রাতে স্ত্রী সঙ্গে ফোনে কথা বলার সময়ই জিহাদ আত্মহত্যা করেন এবং সেই মুহূর্তে মোবাইল ক্যামেরা চালু ছিল, ফলে ঘটনাটি ভিডিও আকারে ধারণ হয়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে আসাদিয়ার দোয়া ও ইফতার মাহফিল

পরে সোমবার সকালে পরিবারের সদস্যরা দরজা না খোলায় সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দেন। এ সময় তারা জিহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাগুরা সদর থানার এসআই আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০