কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাকিমপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবিতে লিফলেট বিতরণ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) সফল ও সার্থক করতে এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় অটোরিকশা, পিকআপ, ভ্যান, মাইক্রোবাস, ট্রাকচালকসহ সাধারণ পথচারীদের মাঝে ৩০ দফা দাবিসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম।

লিফলেটে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি পুনর্গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, বন্ধ থাকা সার কারখানা পুনরায় চালু করা, সার, বীজ ও কীটনাশকের মূল্য হ্রাস, শিল্প-কলকারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ করা। এছাড়া গণভোটে প্রতিফলিত জনগণের রায়কে সম্মান জানিয়ে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়নের দাবিও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম, সেক্রেটারি মোঃ আল আমিন, পৌর শাখার সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাব্বির হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন যুব বিভাগের আহ্বায়ক মেহেদী হাসান খান, জামায়াত নেতা সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  কালিহাতীতে অধ্যাপক শাহ আলম তালুকদারের উদ্যোগে ইফতার মাহফিল

সভাপতি মোঃ সবিরুল ইসলাম বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো হাকিমপুরেও এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের ৩০ দফা ন্যায্য দাবির বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে।

আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০