পীরগাছা (রংপুর) প্রতিনিধি
১ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে যুবদল নেতার বাড়িতে বিধবার অবস্থান, এলাকায় চাঞ্চল্য

বিয়ের দাবিতে যুবদল নেতার বাড়িতে এক বিধবা নারী। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় বিয়ের দাবিতে এক যুবদল নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক বিধবা নারী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের বালারদিঘী এলাকায় অভিযুক্ত যুবদল নেতা রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে ওই নারী অবস্থান শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রফিকুল ইসলাম কান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, ওই নারীর স্বামী প্রায় তিন বছর আগে মারা গেছেন এবং তার দুই ছেলে রয়েছে, যারা ইতোমধ্যে বিবাহিত।

ভুক্তভোগী নারী দাবি করেন, রফিকুল ইসলামের সঙ্গে তার প্রায় ১৫ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তিন দিন আগে রফিকুল তার বাড়িতে গেলে বিষয়টি তার ছোট ছেলের নজরে আসে। পরে ঘটনাটি জানাজানি হলে সামাজিক ও পারিবারিক চাপে পড়ে তিনি বিয়ের দাবিতে রফিকুলের বাড়িতে গিয়ে অবস্থান নেন। তিনি বলেন, “রফিকুল আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।”

অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তবে স্থানীয়দের মতে, পরিস্থিতির চাপে তিনি ওই নারীকে বিয়ে করতে রাজি হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, রফিকুল ইসলাম নিজেও বিবাহিত এবং চার কন্যা সন্তানের জনক।

আরো পড়ুন...  বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম আলম বলেন, সংগঠনের কোনো নেতার বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০