তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১ মে ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত মহান মে দিবস, শ্রমিক অধিকার ও নিরাপত্তায় জোর

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত সেফটি দিবস-২০২৬। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।

র‍্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপমহাপরিদর্শক তপন বিকাশ, জেলা পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন এবং শ্রমিক প্রতিনিধি আজিজুল হক সেলিমসহ অন্যান্যরা।

র‍্যালি শেষে মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল—শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। আয়োজিত কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি মানবিক ও নিরাপদ কর্মসংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  জামায়াত নেতার বাড়িতে আগুন, বড় ক্ষতি রক্ষিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০