নিজেস্ব প্রতিনিধি
১ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাবার দিতে দেরিকে কেন্দ্র করে বিয়েবাড়িতে সংঘর্ষ, বর-কনেপক্ষের ১৫ জন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন করতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ পৌঁছানোর পর খাবার পরিবেশনে দেরি হয় এবং এ সময় বরপক্ষের লোকজন বেশি সংখ্যায় উপস্থিত হওয়ায় খাবার সংকট দেখা দেয় বলে কনেপক্ষ অভিযোগ করে।

এই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, পরে তা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে চেয়ার, বাঁশ ও কাঁচের প্লেট দিয়ে একে অপরকে আঘাত করা হলে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, বরপক্ষের পক্ষ থেকে মকবুল হোসেন নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  খুলনায় বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল করে বিরতিতে ব্রাজিল

যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

অর্থাভাবে চিকিৎসা না পাওয়া অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ডা. মিজানুর রহমান কবির

কালিহাতীতে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক

‘সেভেন আপ’ শুধু ব্রাজিলের লজ্জা নয়, গৌরবও বটে

মাগুরায় ২৫ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, পুলিশের অভিযানে উদ্ধার

আধ্যাত্মিকতা ও মানবতার মিলনমেলা: কায়রোতে ছারছীনা দরবারের পীর সাহেবকে সংবর্ধনা

১০

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, রাতারাতি ঘর নির্মাণ

১১

কুলিয়ারচরে একদিনে ৬ অপরাধী গ্রেফতার, প্রশংসায় এসআই সুজন বিশ্বাস সাব-হেডলাইন:

১২

৮ বিভাগের সেরাদের হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন মৌলভীবাজারের মাহিমা

১৩

স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

১৪

বিএনপি আমার আদর্শ: বাহিরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হক

১৫

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

১৬

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

১৯

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

২০