ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।

সভায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংবাদিক ও আইনজীবী আহসান হাবীব নীলু, ফজলে ইলাহী স্বপন, শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব, রেজাউল করিম রেজা, ওয়াহেদুজ্জামান তুহিন, জাহানুর রহমান খোকন ও রেশমা বেগমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকদের মূল দায়িত্ব। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।

আরো পড়ুন...  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রুবেল হত্যার প্রধান ২ আসামি গ্রেফতার

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

সভায় অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১০

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১১

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১২

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৩

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৪

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৫

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৬

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৭

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

১৮

কুড়িগ্রাম ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

১৯

পিকআপে উধাও ৫ গরু, হোসেনপুরে চোর আতঙ্ক

২০