মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি 
৮ মে ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে মাদকবিরোধী পাহারা জোরদার, রাতভর মাঠে নামল যুবসমাজ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছে স্থানীয় যুবসমাজ ও গ্রামবাসী।

“মাদককে না বলুন” স্লোগানকে সামনে রেখে গ্রামে শুরু হয়েছে রাতভর পাহারা কার্যক্রম। স্থানীয় তরুণরা রাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও মাদকসেবীদের চলাচল নিয়ন্ত্রণে রাখছেন।

স্থানীয়দের দাবি, এলাকায় কোনো মাদকাসক্ত বা বহিরাগত সন্দেহভাজন ব্যক্তি প্রবেশ করলে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এ উদ্যোগে গ্রামের সাধারণ মানুষও অংশ নিচ্ছেন।

যুবসমাজের সদস্যরা জানান, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় তারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন।

গ্রামবাসীরা বলেন, তারা একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়তে চান। তাদের আশা, এই উদ্যোগ অব্যাহত থাকলে এলাকাটি ধীরে ধীরে মাদকমুক্ত আদর্শ গ্রামে পরিণত হবে।

স্থানীয়দের মতে, প্রশাসনের সহযোগিতা ও জনসচেতনতা বাড়লে মাদকের বিস্তার রোধ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

বাতাকান্দি আদর্শ স্কুলের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন

মাগুরায় টিএলএ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

নাজিরপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ: উত্তপ্ত মোরেলগঞ্জের গুলিশাখালী মাদরাসা

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু

ছয় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিষয়ক সেমিনার

১০

এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ প্রধানমন্ত্রীর: ড. মুজিবুর রহমান

১১

সালেক খান রুনুর সুস্থতা কামনায় মোরেলগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল

১২

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

১৩

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

১৪

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

১৫

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

১৬

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

১৭

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৮

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

১৯

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

২০