মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
৯ মে ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা পরিছন্নতা অভিযান

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে মাগুরার মহম্মদপুর উপজেলায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৯ মে ২০২৬) দুপুরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত জরুরি। নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এ ধরনের রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহানুর জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্ষা মৌসুম সামনে রেখে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এজন্য জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, তথ্যসেবা কর্মকর্তা অ্যামেলিয়া জামান সেতু, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  কালিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার এবং সামাজিক পর্যায়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, অফিস ও বাসাবাড়িতে সচেতনতামূলক প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈর হাইটেক স্টেশন: কোটি টাকার প্রকল্পে অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতা

ফলোআপ সংবাদে গুরুত্বের আহ্বান

জলবায়ু বিপর্যয় রোধে উপকূলে সবুজের লড়াই

বিয়ের গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

গোসল করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

লোগাংয়ে খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা

প্রতারণায় কোটি টাকার মালিক আজমীর

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা পরিছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার

১০

চাঁপাইনবাবগঞ্জে এডুকেশন এক্সপো ও আইইএলটিএস ব্যাচের বিদায়

১১

২৪ ঘণ্টায় ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ২

১২

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নিহত

১৩

নলডাঙ্গায় নতুন পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

৫ গ্রামের জনদুর্ভোগ চরমে, হাঁটুসমান কাদায় ‘মরণফাঁদ’ সড়ক

১৫

সাংবাদিক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

নড়াইলে মক্তব পড়ুয়া শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

১৭

তালাবদ্ধ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে হাজারো মানুষ

১৮

উন্নয়নের প্রতিশ্রুতিতে মাঠে কবির ভূঁইয়া

১৯

মন্ত্রিসভা সম্প্রসারণে আলোচনায় মোশাররফ

২০