মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১০ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, গ্রাম্য দাঙ্গা নিরসনে গুরুত্বারোপ

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সামাজিক দাঙ্গা ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে গ্রাম্য দাঙ্গা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন বক্তারা।

রবিবার (১০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ সিভলী সাদিক, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসীন ফকির, এনএসআইয়ের সহকারী পরিচালক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান, চেম্বার অব কমার্সের সভাপতি আখতার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “মাগুরাকে মানুষের বসবাসের জন্য আরও নিরাপদ ও উপযোগী করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।”

আরো পড়ুন...  মাগুরায় জামায়াতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতাকর্মীরা

সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, সামাজিক দাঙ্গা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের নীতি-নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১০

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১১

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১২

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৩

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি

১৫

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

১৬

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

১৭

ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

১৮

১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

১৯

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

২০