মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় জামায়াতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতাকর্মীরা

মাগুরায় বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং মাগুরা-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। তাঁর হাত ধরেই নবাগত নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় আব্দুল মতিন নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান, ফুলের মালা পরিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন এবং এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

নিজের বক্তব্যে আলহাজ্ব আব্দুল মতিন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, কল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশের মানুষের নৈতিকতা, ইনসাফ ও আল্লাহভীতির ওপর ভিত্তি করে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দল থেকে আগত নেতাকর্মীদের এই যোগদান প্রমাণ করে, মানুষ আজ আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতির দিকে ফিরে আসতে চায়।” তিনি নবাগতদের দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো পড়ুন...  নলডাঙ্গায় বিএনপি নেতার জামায়াতে যোগদান, উপজেলা বিএনপির অস্বীকার

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ, ন্যায়পরায়ণ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি নতুন সদস্যদের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, সদর উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল বাসারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তারা নবাগতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই যোগদান জামায়াতে ইসলামীকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও সমাজ সংস্কারের কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়েই তারা এ দলে যোগ দিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, জামায়াতে ইসলামী দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাগুরায় বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান দলটির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতিকে আরও জোরদার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০