চট্টগ্রাম প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

কাউসার আহমেদ। ছবি : সংগৃহীত
কাউসার আহমেদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, কায়সারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সোমবার (১১ মে) রাতে নগরীর সাগরিকা ফ্লাইওভার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পাহাড়তলী থানা পুলিশ।

নিহত কাউসার আহমেদ (২৭) আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকার বাসিন্দা এবং বিএসআরএম কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিলেন। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যার ঘটনা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন...  শরণখোলায় নতুন বিআরডিবি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম

তবে ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা দাবি করেন, নিহত কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে নিহতের রাজনৈতিক পরিচয় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের দেওয়া তথ্যে তার নাম আবু কাউসার হিসেবে উল্লেখ রয়েছে এবং এখন পর্যন্ত তার রাজনৈতিক সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য পুলিশের হাতে আসেনি।

পাহাড়তলী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) রুহুল আমিন লাবু বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ওই যুবক কীভাবে ফ্লাইওভারে পৌঁছালেন, সেখানে অন্য কারো সম্পৃক্ততা ছিল কি না কিংবা কোনো প্ররোচনা ছিল কি না—সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ চলছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন ঘরে বালুচাপা

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল-সম্পাদক রাহুল

রাজশাহীতে ‘জম্বি মাদক’ আতঙ্ক

মাজারে মেলা দেখতে এসে তরুণী ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মুখ খুললেন বিএনপি নেতা বকুল

বিকাশে টাকা পাঠানোর নামে প্রবাসীর ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

পদ্মা থেকে অবৈধ মাটি উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর জব্দসহ জরিমানা

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

আল-আজহারে বিকেলের জ্ঞানগভীর আড্ডা ও দাওয়াহ ভাবনা

১০

নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা

১১

টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র ও বুলেটপ্রুফ সরঞ্জাম উদ্ধার

১২

সোনাগাজীতে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

১৩

মাগুরায় অপরিপক্ক লিচুতে বাজার সয়লাব, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ

১৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ

১৫

আন্তর্জাতিক নার্স দিবসে মাগুরায় ইউনিল্যাব নার্সিং ইনস্টিটিউটের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

১৬

কুড়িগ্রাম পিটিআই সুপারের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৭

শ্রীপুরে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

১৮

কিরণগঞ্জ সীমান্তে ৪৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

১৯

রাজশাহীতে গাছে বেঁধে যুবককে নির্যাতন, গ্রেপ্তার ২

২০