পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিকাশে টাকা পাঠানোর নামে প্রবাসীর ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার উত্তর গোবিন্দাখীল এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ সিরাজুল ইসলামের কাছ থেকে বিকাশে টাকা পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম ওই এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তিনি বাংলাদেশ পুলিশ হেড অফিসের সিআইডিতে অনলাইন জিডি (নং- ৫২৬১৮) দায়ের করেছেন। বর্তমানে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা তদন্ত করছে বলে নিশ্চিত করেছেন তিনি।

সিরাজুল ইসলাম জানান, প্রবাসে অবস্থানকালে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার সঙ্গে যোগাযোগ করে। তারা নিজেদের বিকাশের মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত দাবি করে এবং কোনো ধরনের চার্জ ছাড়াই টাকা দেশে পাঠানো যাবে বলে প্রলোভন দেখায়।

তিনি অভিযোগ করেন, প্রতারকরা একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে সেখানে তার টাকা জমা আছে বলে দেখায়। পরে সেই টাকা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করতে বিভিন্ন কোড ও প্রসেসিং ফি’র কথা বলে ধাপে ধাপে তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগীর দাবি, টাকা নেওয়ার পর বর্তমানে সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে এবং প্রতারক চক্রের সদস্যরা ফোন রিসিভ করছে না।

আরো পড়ুন...  জগন্নাথপুরে সংখ্যালঘুদের মাঝে নগদ সহায়তা

তিনি আরও জানান, প্রতারকরা বিকাশের একাধিক নম্বর ব্যবহার করে টাকা নিয়েছে। এসব নম্বর ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডকুমেন্ট এবং ইমো নম্বর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, তারা আমাকে বিশ্বাস করানোর জন্য ভুয়া ওয়েবসাইট ও জাল ডকুমেন্ট দেখিয়েছে। আমি যেন দ্রুত টাকা পাঠাই সেজন্য নানা ধরনের লোভনীয় প্রস্তাব দেয়। পরে বুঝতে পারি পুরো বিষয়টাই প্রতারণা।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং আত্মসাৎ হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০