মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
১২ মে ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় অপরিপক্ক লিচুতে বাজার সয়লাব, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ

মধু মাস শুরু হওয়ার আগেই মাগুরার বিভিন্ন বাজারে অপরিপক্ক লিচুতে সয়লাব হয়ে গেছে। আকারে ছোট, স্বাদে টক এবং অসম্পূর্ণভাবে পরিপক্ক এসব লিচু বাজারে ব্যাপকভাবে বিক্রি হওয়ায় স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

শহরের পুরাতন বাজার, নতুন বাজার, জামরুলতলা, ঢাকা রোড, ভায়না মোড়, কলেজের সামনে রাস্তার পাশসহ শ্রীপুরের নতুন বাজার, পুরাতন বাজার এবং খামারপাড়া বাজারেও এসব অপরিপক্ক লিচু বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা জানান, তারা বাগান থেকে আগাম জাতের লিচু সংগ্রহ করেছেন। অনেক ক্ষেত্রে বাগান মালিকরা বৃষ্টিতে ফল নষ্ট হওয়ার আশঙ্কায় আগেভাগেই লিচু বিক্রি করে দিচ্ছেন। ফলে বাজারে এখনই লিচুর সরবরাহ বেড়ে গেছে এবং বিক্রেতারা তুলনামূলক বেশি লাভের আশায় এসব লিচু বাজারজাত করছেন।

ক্রেতারা জানান, তারা সন্তানদের পছন্দের কারণে লিচু কিনতে বাজারে আসলেও বেশিরভাগ লিচুই এখনো পরিপক্ক হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, লিচুগুলো টক স্বাদের এবং মিষ্টতা কম থাকলেও কম দামের কারণে অনেকে কিনতে বাধ্য হচ্ছেন।

বর্তমানে বাজারে ছোট আকারের বিভিন্ন ধরনের লিচু বিক্রি হতে দেখা যাচ্ছে। যদিও সাধারণত জ্যৈষ্ঠ মাসে লিচুর মৌসুম শুরু হয়, তবে এবার আগেভাগেই বাজারে লিচু চলে আসায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, অপরিপক্ক লিচু খেলে স্বাদে যেমন তেমন, তেমনি স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকিও থাকতে পারে।

আরো পড়ুন...  শ্রীপুরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বাজারে যেসব লিচু পাওয়া যাচ্ছে সেগুলো এখনো সম্পূর্ণ পরিপক্ক হয়নি। ভালো মানের লিচু বাজারে আসতে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগবে। তারা আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী দ্রুত লাভের আশায় অপরিপক্ক লিচু সংগ্রহ ও বিক্রি করছে। এ ধরনের লিচু স্বাদে টক এবং মিষ্টতা কম হওয়ার পাশাপাশি হজমজনিত সমস্যা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে বাগান মালিকরা জানান, এক গাছে সব লিচু একসাথে পাকে না। কিছু লিচু পরিপক্ক হলেও কিছু কাঁচা অবস্থায় থাকে। পাশাপাশি বাদুড় ও পাখির আক্রমণে ফলের ক্ষতি হয়। আইনি বিধিনিষেধের কারণে অনেক সময় গাছে জাল ব্যবহার করা সম্ভব হয় না। ফলে বাধ্য হয়ে আংশিক অপরিপক্ক লিচু বিক্রি করতে হয়।

বাগান মালিক আকামত বলেন, ঝড়-বৃষ্টির আশঙ্কায় অনেক সময় আগেই লিচু বিক্রি করতে হয় যাতে ক্ষতি কম হয়। অন্যদিকে আরেক মালিক ওয়াসিকুর রহমান জানান, গাছের ভারে ডাল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকায় অপরিপক্ক লিচুই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

সচেতন মহল মনে করছেন, এভাবে অপরিপক্ক লিচু বাজারজাত অব্যাহত থাকলে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১০

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

১২

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা, জিডি করতে এসে গ্রেপ্তার স্বামী

১৩

নড়াইলে ডাকাত চক্রের সদস্য ও স্বর্ণকারসহ ৬ জন গ্রেপ্তার

১৪

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো ৯ লাখ টাকার চেক ও গাছের চারা

১৫

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবি, কিশোরগঞ্জে খামারিদের মানববন্ধন ও স্মারকলিপি

১৬

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

১৮

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

২০