নেত্রকোনা প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মায়ের কোল থেকে নবজাতক ছুড়ে ফেলে নারীকে ধর্ষণচেষ্টা মুদি দোকানির, অতঃপর…

ভুক্তভোগী নারী। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় মায়ের কোল থেকে এক মাস সাত দিনের নবজাতক শিশুকে ছুড়ে ফেলে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রউফ মিয়া (৬০) নামের এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে কেন্দুয়া উপজেলার কান্দিউরা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কৈজানী নদীর ঘাটসংলগ্ন গিয়ালী খালের পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রগা ইউনিয়নের নূরনগর গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর গ্রামের রিপন মিয়ার (৩০) সঙ্গে প্রেমের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গত ১৫ মে যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে স্বামী তাঁকে একতরফা ডিভোর্স দেন।

এরপর ১৭ মে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি নবজাতক শিশুকে নিয়ে নায়েকপুর থেকে বাবার বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। কৈজানী নদী পেরিয়ে তেতুলিয়া ঘাটে পৌঁছে তিনি ঘাটসংলগ্ন মুদি দোকানদার আব্দুর রউফ মিয়ার দোকানে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আব্দুর রউফ মিয়া তাঁকে রাতে তাঁর বাড়িতে থেকে সকালে রওনা দেওয়ার পরামর্শ দেন। পরে তিনি শিশু ও ব্যাগ নিয়ে তাঁর সঙ্গে রওনা হলে পথে নির্জন স্থানে নিয়ে গিয়ে আব্দুর রউফ তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন।

আরো পড়ুন...  খালিদ সাইফুল্লাহ খুলনা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত

ভুক্তভোগী রাজি না হওয়ায় রউফ তাঁর কোল থেকে শিশুটিকে ছুড়ে ফেলে দেন এবং রামদা দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কাছেই বরশি দিয়ে মাছ ধরতে আসা এক ব্যক্তির উপস্থিতি টের পেয়ে ওই নারী পালিয়ে যান। পরে তিনি প্রায় ১ কিলোমিটার দূরে চিরাং ইউনিয়নের সাজিউড়া বাজারে গিয়ে চিৎকার করে স্থানীয়দের ঘটনা জানান।

স্থানীয়দের সহায়তায় ঘটনার প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পর পাটক্ষেত থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে বাজারে নিয়ে আসা হয়।

খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তিনি ভুক্তভোগীকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এরপর কেন্দুয়া ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার (১৮ মে) সকালে অভিযুক্ত আব্দুর রউফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

কেন্দুয়া থানার ওসি জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আব্দুর রউফকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

নবজাতক ও ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১০

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১১

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১২

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৩

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৪

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৫

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৬

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

১৮

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৯

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

২০