কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
২২ মে ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

পটুয়াখালীর মহিপুরে মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার লক্ষ্যে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় মহিপুর মৎস্য মার্কেটের সাগর কন্যা মৎস্য আড়তে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুছ গাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী হাজী মোঃ ফজলু গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী রাজু আহম্মেদ রাজা, ব্যবসায়ী আলমগীর হোসেন এবং কবির হাওলাদার।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ডিজেল-মবিল সমিতির সহ-সভাপতি মোঃ মনির মুসুল্লি, সাধারণ সম্পাদক সোহাগ মুসুল্লী, কোষাধ্যক্ষ আব্দুর রহমান মুসুল্লি, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন মৃধা, মোঃ ইলিয়াস, মোঃ বাবুল গাজী, মোঃ ইসমাইল ও মোঃ জাহিদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সভাপতি মোঃ ইউনুছ গাজী স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় সমিতির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন...  গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

সভায় বক্তারা বলেন, “একতাই শক্তি, একতাই বল”—এই মূলনীতিকে সামনে রেখে সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। তারা আরও বলেন, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা মেনে চললে ব্যবসায়ীদের স্বার্থ আরও সুসংহত হবে এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে।

প্রধান অতিথি হাজী মোঃ ফজলু গাজী বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স, ট্যাক্স সংক্রান্ত কাগজপত্র ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন থাকা আবশ্যক। তিনি মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতির সার্বিক সফলতা ও অগ্রগতি কামনা করেন।

সভায় সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেষে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে সততা ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০