হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
২৩ মে ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে এএফসি গ্রাসরুট ফুটবল ডে উদযাপন, ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গ্রাসরুট ফুটবল ডে ২০২৬। তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ, শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হয়।

শনিবার (২৩ মে, ২০২৬) সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নাজির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর উল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম। তারা বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন ছাড়া জাতীয় পর্যায়ে শক্তিশালী দল গঠন সম্ভব নয়। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ ফুটবল তারকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী আয়োজিত গ্রাসরুট ফুটবল ডে’তে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ক্ষুদে ফুটবলাররা অংশগ্রহণ করে। মোট ১৬৫ জন কিশোর ফুটবলার বিভিন্ন ক্রীড়া কার্যক্রম, অনুশীলন সেশন, দক্ষতা প্রদর্শনী এবং প্রীতি ম্যাচে অংশ নেয়। খেলাধুলার পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা, দলগত মানসিকতা ও মৌলিক ফুটবল কৌশল উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরো পড়ুন...  ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আয়োজকরা জানান, এএফসি’র নির্দেশনা অনুযায়ী প্রতি বছর গ্রাসরুট পর্যায়ে ফুটবল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যাতে করে গ্রামের ও প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা যায় এবং তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনা সম্ভব হয়।

দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

তিনি বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তারা যেমন শৃঙ্খলাবদ্ধ হয়, তেমনি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হয়।

বক্তারা আরও বলেন, কুড়িগ্রামের মতো প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এটি স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন প্রতিভা বিকাশে সহায়তা করবে। অভিভাবকরাও এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানান এবং নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

আয়োজন শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা ভবিষ্যতে ভালো ফুটবলার হয়ে দেশের হয়ে খেলার স্বপ্ন ব্যক্ত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১০

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১১

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১৩

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৪

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৫

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১৬

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৭

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৮

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৯

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

২০