মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফ (লং জাম্প) ইভেন্টে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয়ী শিক্ষার্থী মোছাঃ ইয়াসমিনকে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা জানানো হয়। ইয়াসমিন শ্রীপুর উপজেলার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, খন্দকার আশরাফুল ইসলাম নালিম, মাসুদ মুজমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “ইয়াসমিনের এই সাফল্য পুরো মাগুরা জেলার জন্য গর্বের বিষয়। তৃণমূল পর্যায় থেকে এমন প্রতিভা উঠে আসা অত্যন্ত আনন্দের। সে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জেলার নাম উজ্জ্বল করবে।”

আরো পড়ুন...  দারিদ্র্যকে হারিয়ে ফুটবলে উজ্জ্বল নাদিরা, ভাণ্ডারিয়ার নতুন ক্রীড়া বিস্ময়

একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর জেলা পর্যায়ে রানারআপ হওয়া শ্রীপুর উপজেলা বালিকা ফুটবল দলের খেলোয়াড়দেরও সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ জন খেলোয়াড়কে ফুটবল বুট ও ফুটবল উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়া সংগঠক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে ইয়াসমিনসহ বালিকা ফুটবল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০