রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) সকাল ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ঝাকুয়াপাড়া এলাকায় রেললাইনের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর মরদেহ রেললাইনের ওপর ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাবাসীর কেউ তাকে চিনতে পারেনি বলে জানা গেছে।
বদরগঞ্জ স্টেশন মাস্টার জানান, ঘটনাস্থলটি খোলাহাটি স্টেশনের আওতাধীন এলাকায় পড়েছে। এ কারণে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে খোলাহাটি স্টেশন সহকারী মাস্টার শামসুদ্দোহা বলেন, ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং জিআরপি পুলিশকে জানাই। পরে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
ঘটনার পর রেলওয়ে পুলিশ (জিআরপি) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন