হারুন শেখ, রামপাল প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

বাগেরহাটের রামপালে পচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ফয়লাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ দেন রামপাল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফয়লাবাজার এলাকার মাংস বিক্রেতা হারুনর রশিদ (৪০) ও ইয়ামিন হাওলাদার (২৮)।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাজারে পচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এ দণ্ডাদেশ দেওয়া হয়। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়।

Facebook Comments Box
আরো পড়ুন...  খুবিতে হাবারমাস ভাবনায় সেমিনার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পরও কুলিয়ারচরে ফের সরকারি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ২২৬ অবৈধ জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

ভিমরুলী ভাসমান বাজারে ডিজে-সাউন্ড বন্ধে প্রশাসনের অভিযান

মোরেলগঞ্জে সম্প্রীতির সমাবেশ

সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

১০

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১১

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

১২

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

১৩

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

১৪

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১৬

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১৭

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১৮

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৯

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

২০