হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কের পাশে যুবকের মরদেহ, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

কিশোরগঞ্জের হোসেনপুরে মহাসড়কের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যিনি বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে ভালুকা–হোসেনপুর–ভৈরব মহাসড়কের ডাহুরা গোলপুকুরপাড় এলাকায় তালিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল এতিমখানা মাদ্রাসার সামনে রনি মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

একই ঘটনায় গুরুতর আহত আসিব মিয়া (২৪)-কে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত আসিবের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়। নিহত রনি মিয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কোনাবাড়ি গ্রামের ইসমত মিয়ার ছেলে এবং আহত আসিব বৈলর এলাকার আব্দুল বারেকের ছেলে। তারা দুজনই মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং পরে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন...  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোবরিয়া আঃপুর ইউপি সদস্য শাহাব উদ্দিন

হোসেনপুর থানার ওসি (তদন্ত) মো. আখতারুজ্জামান জানান, নিহত ও আহত দুজনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

১০

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১১

মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

১২

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

১৪

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

১৫

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

১৬

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

১৭

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

১৮

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

২০