কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন হাওলাদার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর মৎস্য বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিন হাওলাদার মহিপুর থানার সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুর রহমান হাওলাদার এবং মাতা মরহুম আছিয়া বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মহিপুর থানার এসআই মো. মাসুদ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি দল মহিপুর বাজারের মৎস্য বন্দরের রাঙ্গাবালী ফিশ নামের একটি মাছের আড়তের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা বিক্রির সময় আল আমিনকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-০৮, তারিখ ১০ জুন ২০২৬।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মাদক বিক্রি ও সেবন রোধে মহিপুর থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান বহাল থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  সাগরে জিম্মি ২০ জেলে, দস্যুদের দাবি ৭০ লাখ টাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০