মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১৭ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৬ নম্বর বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহ জামাল হক। তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী এবং যাত্রী—সবারই সচেতনতা প্রয়োজন। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষা দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, ট্রাফিক সিগন্যাল অনুসরণ, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং সড়ক ব্যবহারে দায়িত্বশীল আচরণ দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে স্কুলভিত্তিক সড়ক নিরাপত্তা কার্যক্রমকে দুর্ঘটনা প্রতিরোধের একটি কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০