শরিফ মিয়া, স্টাফ রিপোর্টার:
৮ জুলাই ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক, জুয়া এবং নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে র‍্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাপধরী ইউনিয়নের মন্ডলপাড়া বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির ব্যানারে লেখা ছিল, “হয় মাদক ছাড়, নয়তো সাপধরী ইউনিয়ন ছাড়।”

মানববন্ধনে বক্তব্য দেন সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল। তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে যেকোনো মূল্যে মাদক ও জুয়া নির্মূল করতে হবে। একই সঙ্গে দেশীয় মাছের প্রজনন এবং নদী-নালার জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ইসলামপুর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ও সাপধরী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লু রহমান বলেন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আরো পড়ুন...  ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৬০ বোতল ইস্কফ সিরাপ আটক

সাপধরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “আপনার সন্তান মাদকের ধ্বংসস্তূপ থেকে নিরাপদ তো? আসুন, মাদককে প্রতিরোধ করি। তরুণ ও যুবসমাজের সম্ভাবনা রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সুরুজ মন্ডল, সাপধরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আজিজ মন্ডল, কৃষক দলের সভাপতি জহরুল শেখ, সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন, যুবদলের সভাপতি শাজাহান মন্ডল, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম (ফেক্কু), সাংগঠনিক সম্পাদক হুরমুজ আলী মন্ডল, ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য রশিদ প্রামাণিক, মোজাফফর মেম্বারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা মাদক, জুয়া ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১০

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১১

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১২

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৩

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

১৪

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

১৫

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

১৬

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

১৭

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৮

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

১৯

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

২০