হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
৮ জুলাই ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভার নেতৃত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকু নাহারের উপস্থিতিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পানান বিল ও সংরক্ষিত জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এনে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জানা যায়, গত ৩০ জুন দৈনিক নয়া সংবাদ, দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক গোমতী বার্তায় হোসেনপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরই প্রশাসন এ বিষয়ে অভিযান পরিচালনা করে।

অভিযান সম্পর্কে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাঁর মোবাইলে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠানো হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন...  বিপুল টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

তবে উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকু নাহার বলেন, “পানান বিল ও সংরক্ষিত জলাশয়ে অভিযান পরিচালনা করে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। দেশীয় মাছের প্রজনন, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের পাশাপাশি এসব জালের উৎপাদন, সরবরাহ, বিক্রি ও আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে দেশীয় মাছের প্রজনন, মৎস্যসম্পদ এবং জলজ জীববৈচিত্র্য আরও কার্যকরভাবে সংরক্ষণ করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১০

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১১

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১২

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৩

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

১৪

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

১৫

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

১৬

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

১৭

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৮

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

১৯

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

২০