চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
রোববার (১৯ জুলাই) ভোররাতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— টেকনাফের মহেশখালীয়া পাড়ার বাবুল মিয়ার ছেলে ও বর্তমানে সাতকানিয়ার ধর্মপুর চাঁদেরপাড়া (বড়পুকুরপাড়) এলাকার বাসিন্দা সিএনজি চালক মো. ফেরদৌস (২৪), দোহাজারীর নুরুল হকের ছেলে মামুন উদ্দীন (৩২), দোহাজারীর আজমপাড়ার নুরুন্নবীর ছেলে মো. ইউনুস, দোহাজারীর বাবু খানবাড়ির ওমর আলীর ছেলে হাসান আলী এবং দোহাজারীর মহিলা কাউন্সিল রাজুর বাড়ির পাশের তায়েফ আলীর ছেলে জামাল হোসেন।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন