প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবিরহাটে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ী নিহত, আহত দুই ছেলে

নোয়াখালীর কবিরহাট উপজেলায় তেলবাহী লরির চাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা প্রায় পৌনে ১১টার দিকে উপজেলার সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তি হলেন মো. শফিক (৬০)। তিনি কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন তার দুই ছেলে—শাকিল (২১) ও মো. একা (১৯)। বর্তমানে তারা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকা থেকে যমুনা কোম্পানির একটি তেলবাহী লরি কবিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লরিটি সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ব্যবসায়ী মো. শফিক ও তার দুই ছেলে। দ্রুতগতির লরিটি তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শাকিল ও একাকে উদ্ধার করেন। পরে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আরো পড়ুন...  মাগুরায় ড্যাবের ফ্রি চিকিৎসা ক্যাম্প

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা জানান, দুর্ঘটনার সময় নিহত শফিক তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে ছিলেন। তেলবাহী লরির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি চালককে আটক করে হেফাজতে নিয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী সড়কে বেপরোয়া যান চলাচল ও ভারী যানবাহনের গতিনিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু যথাযথ নজরদারি না থাকায় প্রাণহানি থামছে না।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০