মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্রেন খননের সময় প্রাচীর ধস, আহত ৪ শ্রমিক

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চলমান ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধসে চার শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের শান্তি মোড় থেকে অধির ন্যাংড়া মোড় পর্যন্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের জলাবদ্ধতা নিরসনে শান্তি মোড় থেকে অধির ন্যাংড়া মোড় পর্যন্ত ড্রেন নির্মাণকাজ গত ৩০ জুলাই শুরু করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। কাজের অংশ হিসেবে শুক্রবার বিকেলে ড্রেন নির্মাণের জন্য মাটি খনন করা হচ্ছিল।

এ সময় খননস্থলের পাশের একটি প্রাচীর হঠাৎ ধসে পড়ে। প্রাচীরের নিচে চাপা পড়ে সেখানে কর্মরত চার শ্রমিক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন।

পরে আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন— পারভেজ, রবিউল, সিদ্দিক ও আলমগীর। তারা সবাই বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আহতদের উদ্ধার করা সম্ভব হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: হেরোইন ও ৮ লাখ টাকাসহ আটক ২

বর্তমানে আহত শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে খুবির ক্লাস-পরীক্ষা

ইতিবাচক সংবাদ সমাজকে এগিয়ে নেয়: মোস্তফা মামুন

ড্রেন খননের সময় প্রাচীর ধস, আহত ৪ শ্রমিক

চন্দ্রায় টিকিট বাণিজ্যে দালাল চক্র, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

কালিয়াকৈরে সবজির বাজারে ফের অস্থিরতা, চড়া মরিচ-পেঁয়াজ

১০

তুরাগে পিকনিকের নামে অশালীনতার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

১১

মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী আহত

১২

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়

১৪

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী পাতাখেলা

১৫

রোগ নির্ণয় সেবায় গতি আনতে রি-এজেন্ট হস্তান্তর

১৬

জনদুর্ভোগ কমাতে নলডাঙ্গায় প্রশাসনের গুরুত্বারোপ

১৭

ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে দুই হাত হারালেন সোহান

১৮

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

১৯

যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

২০