শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

গাজীপুরের কালিয়াকৈরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫০ জন উপকারভোগীর মধ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানের পরিকল্পনায় বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মতিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী জসিম দেওয়ান, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে তালিকাভুক্ত ১৭৫ জন ভিক্ষুকের মধ্যে লটারির মাধ্যমে ৫০ জনকে নির্বাচিত করে প্রত্যেকের হাতে একটি করে বকনা গরু তুলে দেওয়া হয়েছে।

আরো পড়ুন...  বাগেরহাট-৩: জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

আয়োজকরা জানান, ভিক্ষাবৃত্তি নিরসনের পাশাপাশি উপকারভোগীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের জন্য টেকসই বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের পুনর্বাসনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০