মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

মাগুরার মহম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় মহম্মদপুর সালিমা হক মহিলা ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘুরে মহম্মদপুর বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

পরে বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।

বক্তারা এসব অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার ও ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমুর আলী মৃধা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মুকুল, আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং ছাত্রদল নেতা শাকিল সরদার।

আরো পড়ুন...  সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১০

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১১

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১২

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৩

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৪

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৫

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৬

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৭

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৮

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৯

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

২০