শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় বাহিনীর গত দুই বছরের বিভিন্ন সংস্কার, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মহাপরিচালক বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের তথ্য সুনির্দিষ্টভাবে ডাটাবেজভুক্ত করা হয়েছে। গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও প্লাটুন পর্যায়ের সদস্যদের তথ্যকে একটি সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বাহিনীর সব সদস্যকে ডাটাবেজভুক্ত করা মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।

বাহিনীর ডিজিটাল রূপান্তর এখন দৃশ্যমান উল্লেখ করে মহাপরিচালক বলেন, নিরাপত্তা দায়িত্বে সদস্য মোতায়েন, সদস্যদের তথ্য সংরক্ষণ, বেতন-ভাতা ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। পাশাপাশি আনসার-ভিডিপি জব পোর্টালের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

ভবিষ্যতে ৬০ লাখ সদস্যকে নিয়ে বিদ্যমান এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমন্বিত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ব্যবস্থায় স্বেচ্ছাসেবকদের রক্তের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণসহ বৃহৎ পরিসরে ব্লাড ব্যাংক সেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাহিনীর তৃণমূল পর্যায়ে মিটারিং সিস্টেম ও ডাটা সার্ভিস ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরো পড়ুন...  বাণিজ্য মেলায় খাবার নিয়ে অভিযোগ

প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাড়ে চার লাখের বেশি নতুন তরুণ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণ শুধু নির্বাচন বা উৎসবকেন্দ্রিক দায়িত্ব পালনের জন্য নয়; যুদ্ধকালীন পরিস্থিতি কিংবা যেকোনো জরুরি অবস্থায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী জনবল যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত দুই বছরে প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য, ধরন ও সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব পালনকারী সদস্যদের পেশাগত সক্ষমতা বাড়াতে সতেজকরণ প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

নিরাপত্তা দায়িত্ব প্রসঙ্গে মহাপরিচালক বলেন, অঙ্গীভূত আনসার সদস্যদের অন্যতম প্রধান দায়িত্ব দেশের গুরুত্বপূর্ণ ও কেপিআই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। গত দুই বছরে অঙ্গীভূত আনসার সদস্যদের সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

একই সঙ্গে দীর্ঘদিনের সমস্যা হিসেবে চাকরির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে প্রচলিত রেস্টপ্রথা বাতিলের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে জানান তিনি। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের বেতন, রেশন ও অন্যান্য প্রাপ্যতা যথাসময়ে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চাকরি শেষে অঙ্গীভূত আনসার সদস্যদের অবসরকালীন গ্র্যাচুইটি ফান্ড প্রাপ্তির প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরো পড়ুন...  নলডাঙ্গায় জ্বালানি নিতে পাম্পে ভিড়

মহাপরিচালক আরও বলেন, ব্যাটালিয়ন আনসার সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ ও যুদ্ধকালীন পরিস্থিতিতে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

একই সঙ্গে ভিডিপি ও টিডিপি সদস্যরা তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। পরিবেশ দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অগ্নিনির্বাপণ, কৃষিকাজে সহায়তা, স্বেচ্ছাশ্রম এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তারা কাজ করছেন।

প্রান্তিক পর্যায়ের ভিডিপি ক্লাবগুলোকে ‘সঞ্জীবন’ কর্মসূচির আওতায় পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে তিনি বলেন, বর্তমানে কঠিন ও প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করেই যোগ্য ও মেধাবী প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হচ্ছেন। নিয়োগে কোনো ধরনের অবৈধ আচরণ, দুর্নীতি বা দালালির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাহিনীর প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমিতে বহুমুখী নতুন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, সদর দপ্তরের ওয়েলফেয়ার শাখাকে আরও সমৃদ্ধ করা এবং মাঠপর্যায়ে সদস্যদের কল্যাণ ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১০

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১১

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১২

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৩

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

১৪

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

১৫

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

১৬

ইতিহাসে আজকের এই দিনে

১৭

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১৮

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০