শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী অভিযানের মধ্যেই পুলিশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে এক মাসে ২৩ জনকে আইনের আওতায় আনার দাবি করেছে পুলিশ। এরই মধ্যে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তি জামিনে মুক্ত হয়ে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী বল্লা চকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে পুরা সালাম। গত ৪ আগস্ট মাদকসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জামিনে মুক্ত হওয়ার পর তিনি কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে পুরা সালাম পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে। তবে তার অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলো তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, পুরা সালাম এলাকায় মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ার পর পুলিশের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে তিনি এমন অভিযোগ করেছেন বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই আসাদুজ্জামান আসাদ বল্লা এলাকায় দায়িত্ব নেওয়ার পর মাদকবিরোধী অভিযান জোরদার করেন। দায়িত্ব গ্রহণের পর এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩ জনকে আইনের আওতায় আনা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন...  চা-বাগান থেকে এশিয়ান ইউনিভার্সিটিতে কুসুমের জয়যাত্রা

এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট বল্লা চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুরা সালামকে মাদকসহ আটক করা হয়। পরে তাকে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জামিনে মুক্তির পর পুরা সালাম পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের সত্যতা থাকলে তদন্তের মাধ্যমে তা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে পারে। তবে কারও বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ বা তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাদক নির্মূলে কালিহাতী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ওসি আরও বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। একই সঙ্গে মাদকবিরোধী আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

কালিয়াকৈরে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অপপ্রচারের অভিযোগ

মাদকবিরোধী অভিযানের মধ্যেই পুলিশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির অভিযোগ

কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

১১

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

১৪

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

১৫

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

১৬

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

১৭

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৮

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

১৯

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

২০