খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অপপ্রচারের অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুকে যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সুলতানা রাজিয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, কয়েকদিন আগে উপজেলার টায়াগছ এলাকায় একটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত একটি মানববন্ধনে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ঘটনার সময় তার ছেলে অসুস্থ থাকায় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ভুক্তভোগী শিশুটির বাবা মুঠোফোনে বিষয়টি জানালে তিনি দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি এবং থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

সুলতানা রাজিয়া আরও বলেন, পরে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে জানতে পারেন, ভুক্তভোগীর বাবা অভিযুক্ত পক্ষের সঙ্গে সমঝোতা করে একটি আপসনামা থানায় জমা দিয়েছেন।

তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই ঘটনায় তার নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

আরো পড়ুন...  বন্যার ক্ষতচিহ্ন মৌলভীবাজারে: ভেঙে গেছে ৯৫ কিলোমিটার সড়ক

সুলতানা রাজিয়া এসব অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর পেছনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, আবু তাহের, সাইদুর রহমান সরকারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

কালিয়াকৈরে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অপপ্রচারের অভিযোগ

মাদকবিরোধী অভিযানের মধ্যেই পুলিশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির অভিযোগ

কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

১১

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

১৪

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

১৫

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

১৬

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

১৭

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৮

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

১৯

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

২০