শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

Aবাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে এবং উপজেলা প্রশাসন, মোরেলগঞ্জের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। এছাড়াও প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাগেরহাট জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মেজবাহ উদ্দিন,জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট শরিফুল ইসলাম। এ মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণে মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের সর্বমোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মো.শেফাইনূর আরেফিন,মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো.কায়কোবাদ আকুঞ্জী, প্রোগ্রাম সহকারী ত্রিদ্বীপ সরকার এবং থানার এসআই ইব্রাহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশিক্ষকগণ আশা প্রকাশ করেন যে, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও দক্ষ হয়ে উঠবেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও শৃঙ্খলা কাজে লাগিয়ে তারা স্থানীয় পর্যায়ে জনগণকে আরও দ্রুত ও মানসম্মত সেবা প্রদানে সচেষ্ট হবেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  মাগুরায় জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

১০

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

১১

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

১২

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১৩

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৪

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

১৫

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

১৬

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

১৭

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

১৯

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

২০