বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নম্বর সদর ইউনিয়নের বিশারীঘাটা বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিশারীঘাটা বাজার এলাকায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁর নির্বাচনী পরিকল্পনা ও স্থানীয় মানুষের জন্য কাজ করার প্রত্যয়ের কথা তুলে ধরেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুসালে খান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এসকে শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিশ্বাস, উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি মনির হাওলাদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বেল্লাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসির তালুকদার, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আরিফ শেখ।
এছাড়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খাঁ, সাধারণ সম্পাদক মো. ইউস হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হেমায়েদ শেখ, সাবেক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আল আমিন হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুল মেম্বার এবং ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল শেখসহ স্থানীয় নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।
প্রচারণাকালে রুমান হাওলাদার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। তিনি জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ চান বলে জানান।
মন্তব্য করুন