মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির নিশান ও চিত্রশিল্পী আশীষ রায়ের স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে মাগুরা প্রেসক্লাব।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন কবি বিকাশ মজুমদার, মাগুরা মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোল্লা, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহসভাপতি শামীম আহমেদ খান, নাট্যব্যক্তিত্ব ফসিয়ার রহমান, সপ্তক সাহিত্যচক্রের সাধারণ সম্পাদক সিকদার ওয়ালিউজ্জামান, মাগুরা সাংস্কৃতিক একাডেমির সভাপতি শরীফ মিজানুর রহমান, ‘পরিবর্তনে আমরাই’ সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয়, শওকত জং শক্তি, সাংবাদিক শামীম শরীফ এবং স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজিতার পরিচালক কল্যাণী বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আলিমুজ্জামান উজ্জল।

বক্তারা বলেন, মাগুরার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে প্রয়াত জায়েদ বিন কবির নিশান ও চিত্রশিল্পী আশীষ রায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জায়েদ বিন কবির নিশান মাগুরার নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছেন। অন্যদিকে চিত্রশিল্পী আশীষ রায়ের সৃজনশীল কর্মকাণ্ডও মাগুরার সাংস্কৃতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

আরো পড়ুন...  মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বক্তারা দুই প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্বের পরিবারের পাশে দাঁড়াতে সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

স্মরণসভায় মাগুরার বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১০

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১১

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

১২

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

১৩

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

১৪

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

১৬

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

১৭

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

১৮

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

২০