আরিফুল ইসলাম মহিন ,খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে শিক্ষার্থীদের সততা চর্চায় ‘সততা স্টোর’ চালু

দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে চালু হয়েছে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির অর্থায়নে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে পানছড়ি বাজারসংলগ্ন সানরাইজ কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সততা স্টোরের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপ-সহকারী পরিচালক মো. সরোয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ একটি মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। শিক্ষার্থীদের মধ্যে এসব গুণ ছোটবেলা থেকেই চর্চা করাতে পারলে তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। বিক্রেতাবিহীন সততা স্টোর সেই চর্চারই একটি বাস্তব উদাহরণ।”

তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ, নৈতিক সাহস এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে সহায়ক হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে সততার সংস্কৃতি গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতির প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে বৈসাবি উৎসবে পাহাড় রঙিন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম। তিনি বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব জীবনের শিক্ষা দেওয়া জরুরি। সততা স্টোরের মাধ্যমে শিশুরা নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে, যা তাদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বিক্রেতাবিহীন এই সততা স্টোরে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ রাখা হয়েছে। শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজন অনুযায়ী পণ্য সংগ্রহ করবে এবং নির্ধারিত মূল্য নির্দিষ্ট বাক্সে প্রদান করবে। পুরো কার্যক্রমে কোনো বিক্রেতা বা তদারককারী থাকবে না, ফলে শিক্ষার্থীদের সততা ও দায়িত্বশীলতার ওপরই নির্ভর করবে স্টোরটির সফলতা।

আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক মূল্যবোধের চর্চা আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক হিসেবে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০