আরিফুল ইসলাম মহিন ,খাগড়াছড়ি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা–০৭ আসনে জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–০৭ সংসদীয় আসনে নির্বাচনী মাঠ ক্রমেই জমে উঠছে। এই আসনে প্রচার–প্রচারণায় অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার। ফুটবল প্রতীক নিয়ে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই টানা গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামের তথ্যমতে, ইসহাক সরকার প্রতিদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কথা বলছেন, শুনছেন এলাকার সমস্যা এবং দিচ্ছেন বাস্তবভিত্তিক প্রতিশ্রুতি। তার প্রচারণার ধরন ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বংশাল, কোতোয়ালী ও লালবাগসহ ঢাকা–০৭ আসনের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন তিনি। পাশাপাশি বাকি এলাকাগুলোতেও ধাপে ধাপে বিশাল জনসংযোগ কার্যক্রম গড়ে তুলছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনী প্রচারণাকালে ইসহাক সরকার বলেন, “আমার এলাকার অন্যতম বড় সমস্যা হলো গ্যাস সংকট ও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। এসব সমস্যার কারণে সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসব সমস্যা সমাধানে কাজ করবো—ইনশাআল্লাহ।”

আরো পড়ুন...  শ্যামনগরে জামায়াত প্রার্থীর পক্ষে দুই ইউনিয়নে নির্বাচনী জনসভা

তিনি আরও বলেন, “আপনারা ইতোমধ্যে দেখেছেন, আমি নির্বাচিত না হলেও এলাকার স্বার্থে কাজ করে যাচ্ছি। বর্তমানে আমার তত্ত্বাবধানে শতাধিক কর্মী প্রতিদিন বিভিন্ন এলাকায় যানজট নিরসনে কাজ করছে। এর ফলে অনেক এলাকায় যান চলাচল আগের তুলনায় অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে।” তিনি দৃঢ় কণ্ঠে যোগ করেন, “নির্বাচনে জয় বা পরাজয় যাই হোক না কেন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো—ইনশাআল্লাহ।”

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মোহাম্মদ ইসহাক সরকার একজন ত্যাগী ও সৎ রাজনীতিক হিসেবে পরিচিত। বিগত সরকারের আমলে বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি ৩৫০টিরও বেশি মামলার আসামি হন এবং দীর্ঘ ১০ বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। তবুও তার বিরুদ্ধে সহিংসতা বা সাধারণ মানুষের ক্ষতির কোনো অভিযোগ নেই বলে দাবি করছেন স্থানীয়রা।

স্থানীয় ভোটাররা বলেন, ইসহাক সরকার সবসময় সততার রাজনীতি করেছেন এবং তার দ্বারা এখন পর্যন্ত কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়নি। একজন ত্যাগী, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে তিনি সংসদে গেলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, আগামী ১২ তারিখ ফুটবল প্রতীকে ভোট দিয়ে মোহাম্মদ ইসহাক সরকারকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠানো হলে ঢাকা–০৭ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘব সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০