মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি-
২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নে বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে জনসভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় খোন্তাকাটা হাইস্কুল মাঠে আয়োজিত এ জনসভায় কয়েক হাজার নেতাকর্মী নির্বাচনী মিছিলসহ অংশগ্রহণ করেন। জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে।

প্রধান অতিথির বক্তব্যে সোমনাথ দে বলেন,
“আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকার চাঁদাবাজি, সন্ত্রাস, ঘের দখলসহ সকল অনিয়ম ও অপরাধ দমনে কাজ করব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঞ্জুমান আলো, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী এবং সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান দুলাল।

আরো পড়ুন...  দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বার্তা দেয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

এছাড়াও বক্তব্য দেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ. এম. শামীম, সাধারণ সম্পাদক রাসেল ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা যুবদল নেতা আবুল হোসেন ও শহিদুল ইসলাম সোহাগ এবং ছাত্রদল নেতা শামীম শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভা শেষে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০