ইতিহাস ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে গিয়ে কি সেলফি তোলা যাবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটারদের অনেকেই স্মৃতি ধরে রাখতে ভোটকেন্দ্রে গিয়ে ছবি বা সেলফি তুলতে আগ্রহ প্রকাশ করছেন। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটার, প্রার্থী, পোলিং এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে প্রবেশ করে ব্যালট পেপারে ভোট প্রদানের সময় মোবাইল ব্যবহার বা কোনো ধরনের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। গোপন কক্ষে ভোটের গোপনীয়তা রক্ষা করা বাধ্যতামূলক।

এছাড়া সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রের ভেতরে অবাধে মোবাইল ব্যবহার করতে পারবেন না বলেও জানানো হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

ভোটার সংখ্যার দিক থেকে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার গাজীপুর-২ আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

আরো পড়ুন...  ২৫ মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

নির্বাচনী দায়িত্ব পালনে সারাদেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন প্রায় ৯ লাখ সদস্য, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০