মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগমারায় সাজুড়িয়া বিলে অবৈধ পুকুর খননের অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া গ্রামের যশের বিলে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। ভেকু মেশিন দিয়ে ফসলি জমি কেটে পুকুর তৈরি করায় ধান চাষের জন্য প্রস্তুত জমি নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযুক্তদের মধ্যে আনোয়ার হোসেন মাস্টার, ইসলাম হোসেন ও বাবলু মাস্টারের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

জমির মালিক আবু তাহের, আলতাফ হোসেন ও আবু সাইদসহ একাধিক কৃষক জানান, যশের বিলের বড় একটি অংশ আগেই অবৈধভাবে খনন করা হয়েছে। বর্তমানে প্রায় ১৫০ থেকে ২০০ বিঘা জমিতে ধান চাষ হচ্ছে। অবশিষ্ট ফসলি জমিও পুকুরে রূপান্তরিত হলে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়দের দাবি, বিগত সময়ে বিলের অর্ধেকের বেশি জমিতে পুকুর খনন হওয়ায় বাকি জমিতে সেচ সংকট ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে চাষাবাদে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। তবুও তারা অবশিষ্ট জমিতে ধান উৎপাদন অব্যাহত রাখতে চান।

আরো পড়ুন...  দুর্গাপুরে তেল মজুদ ও বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা জানান, অবৈধভাবে পুকুর খননের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০