শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ভুয়া সাংবাদিকের’ হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শরণখোলায় মহিলা দলের নেত্রীদের ওপর হামলার অভিযোগে মানববন্ধন
শরণখোলায় মহিলা দলের নেত্রীদের ওপর হামলার অভিযোগে মানববন্ধন | ছবি : দৈনিক ইতিহাস

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মহিলা দলের নেত্রীদের ওপর হামলা, মারধর ও হুমকির অভিযোগে সুজন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল–এর স্থানীয় নেত্রীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার পাঁচ রাস্তার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন বেগম, সাধারণ সম্পাদক ইভা জমান, সাংগঠনিক সম্পাদক আসমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভা চলাকালে সুজন, তার মা সাগর আক্তার এবং বড় ভাই সোহাগ তালুকদার অতর্কিত হামলা চালান। এ সময় উপস্থিত নেত্রীদের মারধর, শারীরিকভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়। এতে কয়েকজন নেত্রী আহত হয়েছেন বলে দাবি করেন তারা।

উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আসমা বেগম বলেন, “আমি ওই পরিবারেরই পুত্রবধূ। পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও আমাকে প্রকাশ্যে অপমান ও মারধর করা হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এর সুষ্ঠু বিচার চাই।”

আরো পড়ুন...  রমজানে কালিহাতীতে বাজার মনিটরিং, জরিমানা ১৪ হাজার

সাধারণ সম্পাদক ইভা জমান অভিযোগ করেন, সুজন সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখান ও চাঁদাবাজি করেন। তিনি দাবি করেন, গত ১৬ ফেব্রুয়ারি তাকে মারধর করে রক্তাক্ত করা হয় এবং পরে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। এছাড়া সুজন বিভিন্ন সময় নিজেকে থানার ওসি পরিচয় দিয়ে ফোন করে মানুষকে ভয় দেখান বলেও অভিযোগ তোলেন তিনি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও জানান, হামলার অভিযোগে অভিযুক্ত সাগর আক্তার একই সংগঠনের একটি দায়িত্বশীল পদে রয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক বলে তারা মন্তব্য করেন।

বক্তারা দাবি করেন, সুজনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৭ আগস্ট শরণখোলা প্রেসক্লাবে হামলার অভিযোগের কথাও উল্লেখ করেন তারা। তবে এসব ঘটনায় এখনো দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, ভুয়া সাংবাদিক পরিচয়ে কেউ যদি সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তা ব্যক্তি বা সংগঠনের পাশাপাশি সাংবাদিক সমাজের জন্যও হুমকি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো পড়ুন...  বাগেরহাটে অনৈতিকতার অভিযোগে মানববন্ধন

মানববন্ধন শেষে নেত্রীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০