মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

“নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার 1দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষার্থী এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহী দিবসটির তাৎপর্য তুলে ধরে স্লাইড উপস্থাপনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ। তিনি বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় সরকার ইতোমধ্যে বিভিন্ন আইন ও বিধিমালা প্রণয়ন করেছে। তবে এসব আইনের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়াও অত্যন্ত জরুরি।

আরো পড়ুন...  ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের উচিত আইন মেনে এবং নৈতিকতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করা। পণ্যের মোড়কে যে তথ্য উল্লেখ করা থাকে, তার সঙ্গে পণ্যের প্রকৃত মান ও গুণগত বৈশিষ্ট্যের মিল থাকা প্রয়োজন। এতে করে ভোক্তারা সঠিক পণ্য সম্পর্কে ধারণা পাবেন এবং প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে।

জেলা প্রশাসক আরও বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য বিপণনের জন্য ব্যবসায়ী ও উৎপাদকদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ভোক্তা ও ব্যবসায়ী উভয় পক্ষ সচেতন হলে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি পাবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. ইয়াছিন আলী এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ। বক্তারা ভোক্তাদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  বালিয়াডাঙ্গায় ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ

বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিই পারে একটি নিরাপদ ও ন্যায্য বাজার ব্যবস্থা গড়ে তুলতে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০