মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিবিয়া-গ্রীস পথে সাগরে প্রাণহানি, সুনামগঞ্জের ১১ জনের মৃত্যু

লিবিয়া থেকে সাগরপথে গ্রীসে যাওয়ার সময় ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং তাদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার অন্তত ১১ জন রয়েছেন বলে বেসরকারি সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

উদ্ধার হওয়া যাত্রীদের বরাতে জানা যায়, দীর্ঘ সমুদ্রযাত্রায় চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েন অভিবাসীরা। দিন যত গড়িয়েছে, ততই একে একে অসুস্থ হয়ে পড়েন তারা। চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার অভাবে অনেকেই মৃত্যুবরণ করেন। পরে মানবপাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়, যা ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তুলেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন রয়েছেন। জগন্নাথপুর উপজেলার নিহতরা হলেন—চিলাউড়া গ্রামের সোহানুর রহমান, টিয়ারগাঁওয়ের শায়েখ আহমেদ, চিলাউড়া কবিরপুরের মো. নাঈম, পাইলগাঁওয়ের আমিনুর রহমান এবং ইছগাঁওয়ের মোহাম্মদ আলী।

দিরাই উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন তারাপাশা গ্রামের নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), শাহান মিয়া (২৫), রনারচর গ্রামের মুজিবুর রহমান (৩৮) এবং বাসুরি গ্রামের সুহানুর রহমান (৩২)। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের আবু ফাহিমের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

আরো পড়ুন...  আজ রাতেই ধ্বংস হবে ইরানের সভ্যতা’—নতুন হুমকি ডোনাল্ড ট্রাম্পের

নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, দিরাই উপজেলার এক মানবপাচারকারী চক্রের সঙ্গে জনপ্রতি প্রায় ১২ লাখ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রীসে যাওয়ার উদ্যোগ নেন। চুক্তি অনুযায়ী বড় ও নিরাপদ নৌযানে যাত্রার কথা থাকলেও শেষ পর্যন্ত তাদের ছোট ও ঝুঁকিপূর্ণ একটি নৌকায় তুলে দেওয়া হয়। এতে করে তারা ভয়াবহ এই বিপর্যয়ের শিকার হন।

এ ঘটনায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো অঞ্চল। অনেক পরিবার এখনো প্রিয়জনের সঠিক খবর না পেয়ে উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

দিরাইয়ের স্থানীয় সাংবাদিক উমেদ আলী জানান, তার ভাগ্নে নুরুজ্জামান সরদার ময়না এ ঘটনায় মারা গেছেন। একই নৌকায় থাকা জীবিত এক ব্যক্তি রোহান আহমেদ তাদের জানিয়েছেন, তার চোখের সামনেই একাধিক মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও বিভিন্নভাবে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয়নি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তারা বিষয়টি যাচাই করে দেখছেন এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করছেন।

আরো পড়ুন...  স্বপ্নভরা চোখে প্রবাসে, নিথর দেহে ফিরছেন আবু মুসা — শরণখোলায় শোকের মাতম

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার বলেন, নিহতদের পরিবারের কেউ সরাসরি যোগাযোগ না করায় নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে বিভিন্ন সূত্রে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারও জানিয়েছেন, দিরাই উপজেলার কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং এ ঘটনায় জড়িত মানবপাচার চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০