মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
২৩ এপ্রিল ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুল খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরের আগে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত পাউরুটি ও ডিম খাওয়ার পরপরই অসুস্থতা অনুভব করে। শিক্ষার্থীদের মধ্যে বমিভাব, পেটব্যথা ও চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি খারাপ হলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তারা কিছুটা সুস্থ হয়ে বিদ্যালয়ে ফিরে আসে। তবে অধিকাংশ শিক্ষার্থীকে তাদের অভিভাবকরা বাড়িতে নিয়ে যান অথবা স্থানীয়ভাবে চিকিৎসা করান।

অসুস্থ শিক্ষার্থীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে বিদ্যালয়ে নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন সংস্থা ‘গাক’-কে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, খাবারের মান নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বুধবার খাবার খাওয়ার পরপরই প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, যা অত্যন্ত উদ্বেগজনক।

আরো পড়ুন...  আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

এদিকে, ঘটনাটি জানার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি উপজেলায় প্রায় ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পাউরুটি, দুধ, কলা ও ডিমসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। তবে বিভিন্ন বিদ্যালয়ে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

মেসির পেনাল্টিতে আর্জেন্টিনার লিড দ্বিগুণ, আইসল্যান্ডের বিপক্ষে দাপট

১০

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

১২

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

১৩

বাগেরহাটে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

১৪

মহাসড়কের পাশে যুবকের মরদেহ, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

১৫

বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৬

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পানি প্রবাহ বন্ধের আশঙ্কা

১৭

রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে কিশোরী মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ের অভিযোগ

১৮

গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

১৯

জগন্নাথপুরে আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির সনদপত্র ও পুরস্কার বিতরণ

২০