মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিস্ট আমলে সংস্কৃতি বাধাগ্রস্ত ছিল’—মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৮ বছরে দেশের সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করেছে। তাদের শাসনামলে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মাগুরা স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “সংস্কৃতি চর্চার পরিবর্তে বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, যা দেশের জন্য কলঙ্কজনক।” তিনি আরও বলেন, বর্তমান সরকার সংস্কৃতির বিকাশে কাজ করছে এবং বিশ্বাস করে, যে দেশের সংস্কৃতি যত সমৃদ্ধ, সে দেশ তত উন্নত।

তিনি মাগুরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চার প্রসঙ্গ তুলে ধরে বলেন, একসময় এ অঞ্চলে পালাগান, জারি-সারি, নৌকা বাইচ, ঘোড়দৌড় এবং উপমহাদেশজুড়ে পরিচিত কাত্যায়নী উৎসবের মতো লোকজ সংস্কৃতির সমৃদ্ধ ধারা ছিল। সেই ঐতিহ্যকে ধরে রেখে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

মাগুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

আরো পড়ুন...  শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের মাগুরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফরিদ হোসেন খান।

মাসব্যাপী এই শিল্প ও বাণিজ্য মেলায় প্রায় ৭০টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে মুখরোচক খাবার, শাড়ি, শিশুদের পোশাক, খেলনা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ঝুলন্ত নৌকাসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা আশা করছেন, এই মেলা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০