মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণ–এ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও মাগুরা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির।

বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষকে ন্যায়বিচারের আওতায় আনতে সরকার জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। এতে দরিদ্র জনগোষ্ঠী ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর।

দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর, জীবিত উদ্ধার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, কুড়িগ্রামসহ নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

ভেড়ামারায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুষের ভিডিও ভাইরালের পর পঞ্চগড়ের পিআইও বদলি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

১০

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

১২

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

১৪

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

১৫

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১৮

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৯

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২০