কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুই মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি বিশেষ দল উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে পুলিশ তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হারুন ঘরামী (৩০), পিতা মো. মফেজ ঘরামী; মোছা. হামিদা বেগম (৪০), স্বামী আলী হোসেন ঘরামী এবং মোছা. পারুল বেগম (৪০), স্বামী মো. মনির হাওলাদার। তারা সবাই মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের ওপর নজরদারি চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতে-নাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ও প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন...  কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

অভিযান চলাকালে অভিযুক্ত আরও দুই মাদক ব্যবসায়ী আলী হোসেন ঘরামী (৪৫), পিতা মৃত রফেজ ঘরামী এবং আমির হোসেন (৪০), পিতা মো. মফেজ ঘরামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মহিপুর থানার মামলা নং-০৯, তারিখ ১২/০৬/২০২৬, ধারা ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ অনুযায়ী রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের মতে, মাদকের বিস্তার রোধে পুলিশের এমন কার্যকর অভিযান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০