মোঃ জুয়েল রানা, মাগুরা
২১ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় অবৈধ ক্লিনিক মালিক সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রশাসনের নজরদারি দাবি

মাগুরায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার খাতে অনিয়ম ও লাইসেন্স জটিলতার মধ্যেই একটি অনিবন্ধিত সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আগামী ২৫ এপ্রিল নির্ধারিত এ নির্বাচন ঘিরে স্থানীয়ভাবে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মাগুরায় মোট ১২৯টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে মাত্র ১৫টির বৈধ লাইসেন্স রয়েছে। লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে পরিচালিত হওয়ায় ইতোমধ্যে ২৫টি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, বাকি প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র যাচাই চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক ক্লিনিকে পর্যাপ্ত চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও জরুরি সেবার অবকাঠামো না থাকায় রোগী সেবার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

এরই মধ্যে ‘ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংগঠনটির কোনো সরকারি নিবন্ধন নেই।

নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়েছে। পোস্টার-ব্যানার, সমর্থক জড়ো করা এবং পাল্টাপাল্টি অভিযোগের কারণে এলাকায় উত্তেজনা বাড়ছে বলে স্থানীয়রা জানান। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

আরো পড়ুন...  মাগুরায় আমের মুকুলে সুবাসিত ফাগুন

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, “অনিবন্ধিত কোনো সংগঠনের নির্বাচনের আইনি বৈধতা নেই। সম্ভাব্য উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জেলার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স যাচাই করা হবে এবং অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল জানান, বিষয়টি স্বাস্থ্য বিভাগের আওতাধীন হওয়ায় সংশ্লিষ্টদের সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করছেন, লাইসেন্সবিহীন ক্লিনিকের বিস্তার এবং নিয়মিত তদারকির অভাবে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তারা নিয়মিত মনিটরিং ও আইন প্রয়োগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হবে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় টিএলএ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

নাজিরপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ: উত্তপ্ত মোরেলগঞ্জের গুলিশাখালী মাদরাসা

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু

ছয় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিষয়ক সেমিনার

এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ প্রধানমন্ত্রীর: ড. মুজিবুর রহমান

সালেক খান রুনুর সুস্থতা কামনায় মোরেলগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল

১০

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইকবাল হোসেন

১১

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী-স্ত্রী

১২

মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বড় হুজুর’ আটক

১৩

তফসিলের আগেই সরগরম কুলিয়ারচর, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলমগীর

১৪

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাওয়া যাবে

১৫

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

১৬

মোরেলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

১৭

পীরগঞ্জে ২০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিল সোনালী মানবিক সোসাইটি

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

১৯

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

২০