ইতিহাস ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
সংসদ অধিবেশনে নতুন রূপ

জাতীয় সংসদে স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি

স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে কালেমা তাইয়্যেবা'র আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে । ছবি- সংগৃহীত
স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে কালেমা তাইয়্যেবা'র আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে । ছবি- সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ওপরের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’-এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর জাতীয় সংসদ ভবনে সংস্কার কাজ করা হয়। ওই সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পিকারের আসনের ওপরের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন করে।

এদিকে বুধবার সংসদ সচিবালয়ে নিজের দপ্তরে দাপ্তরিক কাজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি সংসদ নেতার কক্ষে অফিস করেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকেই তার সরকারি কার্যক্রম পরিচালনা করছেন। একই দিনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সংসদীয় দলের বৈঠকে অংশ নেন এবং সংসদ নেতা হিসেবে সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো পড়ুন...  বাংলাদেশে নির্বাচনকালে ভ্রমণ ঝুঁকি: তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (১২ মার্চ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০